Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

Stock Market: ভোটগণনার সকালে ধস শেয়ার বাজারে

The stock market collapsed on the morning of the vote count
The stock market collapsed on the morning of the vote count

 

মুম্বই, ৪ জুন: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমেছে নিফটিও।

উল্লেখ্য, অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার। তার পর থেকেই প্রকাশ্যে এসেছে একের পর এক এক্সিট পোলের ফলাফল। সব এক্সিট পোলেই বিরাট ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়ার দৌড়ে এনডিএ। তাতেই একলাফে ২ হাজার পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছিল সেনসেক্স। সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলেছিল। নজির গড়েছিল নিফটির সূচকও। কিন্তু মঙ্গলবার সকালে বাজার খোলার পর থেকেই নিম্নমুখী সেনসেক্স। এদিন ২ হাজার ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সূচক। জানা গিয়েছে, সবমিলিয়ে অন্তত ৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা।

You might also like!