Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Business

3 years ago

Digital Currency : খুচরো ডিজিটাল মুদ্রার প্রথম পাইলট প্রকল্পের সূচনা, ৮টি ব্যাঙ্ককে বেছে নিয়েছে আরবিআই

Digital Currency
Digital Currency

 

মুম্বই, ১ ডিসেম্বর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) খুচরো ডিজিটাল মুদ্রার প্রথম পাইলট প্রকল্প বৃহস্পতিবার ( পয়লা ডিসেম্বর) থেকে শুরু করেছে। আরবিআই-এর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন পর্যায়ে এই কাজ চালানোর জন্যে ৮টি ব্যাঙ্ককে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মুম্বই, নতুন দিল্লি, বেঙ্গালুরু, ও ভুবনেশ্বর এই চারটি শহরে এই প্রকল্প চালু হবে।

পরবর্তী সময়ে তা আহমেদাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, কোচি, লখনউ, পাটনা ও সিমলাতেও রূপায়িত হবে। মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুচরো ডিজিটাল মুদ্রার লেনদেন করা যেতে পারে। আরবিআই-এর ডিজিটাল মুদ্রা কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলি দ্বারা অফার করা সেই ডিজিটাল ওয়ালেটগুলিই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে পারে।

You might also like!