Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Petrol and diesel price:পশ্চিমবঙ্গে আচমকাই বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

Petrol and diesel price
Petrol and diesel price

 

কলকাতা, ১ জুলাই : পশ্চিমবঙ্গে আচমকাই দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। পেট্রোলে লিটারপিছু দাম বেড়েছে ১ টাকা ১ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের প্রতি লিটারের নতুন দাম হল ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলে লিটারপিছু দাম বেড়েছে ১ টাকা। শহরে প্রতি লিটারে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৬ পয়সা।

সংশ্লিষ্ট মহলের অনুমান, ২০২১ সালে পেট্রোল-ডিজেলে ১ টাকা করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। সেই ছাড় সম্ভবত তুলে নেওয়ার ফলেই লিটারে প্রায় ১ টাকা করে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। যদিও সরকারিভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। যাইহোক, জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…