Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

IT Sector Salary: অর্থনীতির শিরে সংক্রান্তি, তথ্যপ্রযুক্তি পেশাদারদের বেতনে কোপ ৪০ শতাংশ পর্যন্ত

IT Sector
IT Sector

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়েই রীতিমতো বেহাল দশা অর্থনীতির। তার প্রভাব পড়ছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও৷ আইটি পশাদারদের বেতন কমছে ৩০ থেকে ৪০ শতাংশ।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই চলছে এই ট্রেন্ড। বেশ কিছু বড় টেক সংস্থা কর্মী সংকোচনের পথে হাঁটছে। যাকে বলা হচ্ছে 'ওয়ার্কফোর্স রেশনালাইজ' করা।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে ভেঞ্চার ক্যাপিটালিস্ট নামে একটি সংস্থাকে উদ্ধৃত করা হয়েছে, যারা রিক্রুটমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত৷ বলা হয়েছে, কোভিড পরবর্তী সময়ে কম বেতন 'নিউ নর্মাল' হয়ে উঠেছে। অধিকাংশ নিয়োগই হচ্ছে বিভিন্ন স্টার্ট আপে৷ ইনফরমেশন টেকনোলজি পেশাদারদের বেতনও কমছে অনেকটাই।

সর্বশেষ ন্যাসকম রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে আইটি সেক্টরের গ্রোথ ৩.৮ শতাংশ, যা আগের বছরের ৮.১ শতাংশের চেয়ে অনেকটাই কম৷ সবমিলিয়ে সমস্যা বেশ গুরুতর।


You might also like!