Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

1 year ago

Stock market crash today: সপ্তাহের শেষে পড়লো শেয়ার বাজার সূচক

Stock market crash today
Stock market crash today

 

মুম্বই, ৮ আগস্ট : ভারতের শেয়ার বাজারে ধস। শুক্রবার দিনের শেষে প্রায় এক শতাংশ পড়েছে সেনসেক্স। ৮০ হাজারের নীচে নেমেছে এই সূচক। নিফটি এবং ব্যাঙ্ক নিফটিও প্রায় এক শতাংশ পড়েছে। সপ্তাহের শেষে এদিন ব্যাপক ধাক্কা লাগে শেয়ার বাজারে। শুক্রবার সেনসেক্স ও নিফটি ৫০, দুটি সূচকেই পতন দেখা যায়। তিনটি সূচকেই প্রায় ১ শতাংশ পতন হয়েছে। এদিন দিনের শেষে সেনসেক্স: ৭৯,৮৫৭.৭৯ (-৭৬৫.৪৭), নিফটি ৫০: ২৪,৩৬৩.৩০ (-২৩২.৮৫), ব্যাঙ্ক নিফটি: ৫৫,০০৪.৯০ (-৫১৬.২৫) হয়।
উল্লেখ্য, শুক্রবার বাজার খোলার পর থেকেই পতন দেখা গিয়েছে শেয়ার সূচকে। সকাল ১১টা নাগাদ সেনসেক্স পড়ে প্রায় সাড়ে পাঁচশো পয়েন্ট। ওই একই সময়ে ১৬০ পয়েন্ট নেমে যায় নিফটি। প্রবল ধাক্কা লেগেছে ব্যাঙ্ক নিফটিতেও। সকাল ১১টা বেজে ১২ মিনিটে ৩১২ পয়েন্টেরও বেশি পড়ে ৫৫,২০৬-এর স্তরে ছিল ওই সূচক।

You might also like!