Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

1 year ago

Silver market trend 2025:ভারতে সোনার মতই প্রায় লাফিয়ে বাড়ছে রুপোর দাম

silver market trend 2025
silver market trend 2025

 

কলকাতা, ১ আগস্ট : সোনার মূল্য পরিবর্তনের ওপর অনেকেই নজর রাখেন। সে তুলনায় রুপো অনেকটাই দুয়োরানী। তবু, গত এক বছরে সোনার দামের সঙ্গে কিছুটা পাল্লা দিয়ে রূপোর দাম বেড়েছে প্রায় ২৯.২ শতাংশ।

‘বাজাজ ফিনসার্ভ’-এর মতে, ২০০০ সালের গোড়ার দিকে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৪,৫০০ টাকা, কিন্তু ২০০৮ সালের আর্থিক সংকট এবং মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে ২০১১ সালের মধ্যে তা বেড়ে ২৭,০০০ টাকা ছাড়িয়ে যায়। ২০২০ সালের মহামারীতে বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সম্পদের সন্ধানকারীদের দাপটে দাম আরও বেড়ে ৫৫,০০০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে, প্রতি গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১০,১০৬.৪৪ টাকা।

রুপোর দাম অবশ্যই সে তুলনায় কম। কিন্তু সেই মূল্যবৃদ্ধিও অকিঞ্চিত নয়। শেয়ার বাজার সূত্রের খবর, ২০২৪-এর জুলাই মাসে রুপোর দাম ছিল কিলোপিছু আনুমানিক ৯৬ হাজার টাকা। এখন তা কিলোপিছু ১ লক্ষ ৩০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে।


You might also like!