Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bhai Phota : ভাইফোঁটার থালা সাজাতে দিদিদের মাথায় হাত, বাজারে সব কিছুরই চড়া দাম!

Bhai Phota
Bhai Phota

 

কলকাতা, ১৪ নভেম্বর : পঞ্চব্যঞ্জন দিয়ে বুধবার ভাইয়ের জন্য থালা সাজাবেন দিদিরা, কিন্তু বাজারে সবকিছুর যা দাম, তাতে আগেই হাত পুড়ছে দিদিদের! কেউ ভাইফোঁটার মেনুতে কাঁটছাট করছেন, কেউ বাধ্য হচ্ছেন বরাদ্দ বাড়াতে। ভাইফোঁটার আগের দিন, মঙ্গলবার মানিকতলা, কাঁকুড়গাছি, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট— সর্বত্রই দেখা গেল আনাজপাতির চড়া দাম।

শীতের আমেজ শুরু হয়েছে। বাজারে হাজির শীতের রকমারি আনাজপাতি। তবুও সব জিনিসের দাম কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। সে অভিযোগ মেনেও নিচ্ছেন বিক্রেতাদের একাংশ। কয়েক দিন আগে যে আপেল ২০০ টাকা ছিল, এ দিন সেটাই বিকোচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা দরে। পেয়ারা এবং শসার দরও ঊর্ধ্বমুখী। বাজারে সদ্য মাথা তোলা কমলালেবুর দরও চড়া। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পটল-ঢেঁড়স সবেরই দাম চড়া। মাছ, মাংস, ফিশফ্রাই, স্যালাড— সবেতেই অপরিহার্য পেঁয়াজ, পেঁয়াজের দামও চোখে আনছে জল। ভাইফোঁটার এক দিন আগেও আনাজ কিনতে গিয়ে স্বস্তি পেলেন না ক্রেতারা। আনাজ ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, ‘‘পাইকারি বাজারে দাম বাড়লে তো কিছু করার নেই।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…