Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

CNG became cheaper before the Lok Sabha elections:লোকসভা নির্বাচনের আগে সস্তা হল সিএনজি

CNG became cheaper before the Lok Sabha elections
CNG became cheaper before the Lok Sabha elections

 

নয়াদিল্লি, ৬ মার্চ : সামনেই লোকসভা ভোট। যেকোনও দিন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই স্বস্তির খবর। কেজি প্রতি সিএনজি গ্যাসের দাম আড়াই টাকা পর্যন্ত কমানো হয়েছে। মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) সিএনজির দাম কেজিতে আড়াই টাকা কমিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এই দাম কার্যকর হয়েছে।

এই দাম কমার ফলে সিএনজির দাম কেজি প্রতি ৭৩.৫০ টাকা হয়েছে। এই গ্যাস উৎপাদন খরচ কমে যাওয়ায় সিএনজির দাম কমানো হয়েছে বলে জানানো হয়েছে। উৎপাদন খরচ কমায় আগামীদিনে দেশের অন্যান্য স্থানেও সিএনজির দাম কমার প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের আর্থিক রাজধানী মুম্বইতে সিএনজির দাম কমার খবর পাওয়া গেছে। তবে বর্তমানে দেশের রাজধানী দিল্লি এবং এনসিআর এলাকায় সিএনজির দাম স্থিতিশীল রয়েছে। পরে এখানে গ্যাসের দাম কমতে পারে বলে জানা যাচ্ছে ।


You might also like!