Game

1 hour ago

Lamine Yamal: মরসুম শেষ ইয়ামালের

Barcelona sensation Lamine Yamal
Barcelona sensation Lamine Yamal

 

বার্সিলোনা, ২৪ এপ্রিল : চোট পাওয়ার মুহূর্তেই শঙ্কা জেগেছিল বড় কিছু হওয়ার। শেষ পর্যন্ত তাই হল। পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হয়েছে—হ্যামস্ট্রিংয়ে ইয়া মালের চোট। সুতরাং আঘাতের কারণে লামিন ইয়ামালের ২০২৫-২৬ মরসুম শেষ। ফলে চলতি মরসুমে আর বার্সিলোনার জার্সিতে খেলতে দেখা যাবে না এই স্প্যানিশ তারকাকে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সিলোনা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ামালের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তাকে রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির আওতায় রাখা হবে। এজন্য লা লিগায় বাকি সব ম্যাচই খেলতে পারবেন না তিনি। তবে ক্লাবের জন্য এই খারাপ খবর থাকলেও স্পেন জাতীয় দলের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বার্সা। ক্লাব মনে করছে, আগামী জুনে ফুটবল বিশ্বকাপে ইয়ামালকে পাওয়া যাবে।

You might also like!