Game

2 years ago

WPL Auction 2023 : ডাব্লিউ পিএল: নিলামে শিরোনামে বৃন্দা দীনেশ ও বেদা কৃষ্ণমূর্তি

File Picture : Brinda Dinesh and Veda Krishnamurthy headline the auction
File Picture : Brinda Dinesh and Veda Krishnamurthy headline the auction

 

মুম্বই, ১০ ডিসেম্বর : উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলামে শিরোনামে কর্ণাটকে দুই মেয়ে বৃন্দা দীনেশ ও বেদা কৃষ্ণমূর্তি। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত 'এ' দলের হয়ে খেলেছেন কর্ণাটকের ব্যাটার বৃন্দা দীনেশ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে বৃন্দা এ বার সুযোগ পেলেন উইমেন্স প্রিমিয়ার লিগে। ইউপি ওয়ারিয়র্স তাঁকে নিলামে নিল ১.৩ কোটিতে।


আর কর্ণাটকের আর এক মেয়ে বেদা কৃষ্ণমূর্তিও দীর্ঘ সময় জাতীয় দলে খেলার পাশাপাশি খেলেছেন বিশ্বকাপও। এখন জাতীয়দল থেকে বাদ পড়েছেন বেদা কৃষ্ণমূর্তি। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে রেজিস্ট্রেশন করলেও নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনও দলই। দ্বিতীয় সংস্করণেও হাল ছাড়েননি বেদা। রেজিস্ট্রেশন করেন। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় বেদা কৃষ্ণমূর্তিকে নিল গুজরাট জায়ান্টস।

You might also like!