Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Women's World Cup Football: মহিলা বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে হারানো ইতালি ৫ গোল খেল সুইডেনের কাছে

Women's World Cup Football (File Picture)
Women's World Cup Football (File Picture)

 

সিডনি, ২৯ জুলাই: আজকের মহিলা বিশ্বকাপের সুইডেন ইতালির সমীকরণটি পরিষ্কার। মহিলা বিশ্বকাপের গ্রুপপর্ব টপকে পরের রাউন্ডে উঠতে দরকার ছিল জয়। সে হিসেব মতো সুইডেনের মেয়েরা জয় পেয়েছে। আজ ইতালিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিল সুইডেন।

উল্লেখ্য প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে এক গোলে গোলে হারিয়েছিল ইতালি। আজ (শনিবার) দুপুরে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ইতালিকে কোন সুযোগ না দিয়ে একতরফা খেলে সুইডেন বড় জয় পেল এবং লীগ তালিকায় প্রথম স্থানে পৌঁছে গেল।

প্রথম ম্যাচে সুইডেন ২-১ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।


You might also like!