
যুক্তরাষ্ট্র, ১ অক্টোবর: মাঠে মেশি নেই আর ইন্টার মিয়ামিরও জয় নেই। ইন্টার মায়ামির হয়ে ১১ ম্যাচে জাদু দেখিয়েছেন তারকা লিওনেল মেসি। আর ধারাবাহিকভাবে ৯ ম্যাচে গোল করে মিয়ামি ক্লাবটিকে জয় এনে দিয়েছেন মেসি। কিন্তু এবার দলের এই বড় তারকা ইনজুরির কারণে মাঠের বাইরে, তাই ম্যাচের পর ম্যাচ জয়হিন হয়ে পড়েছে ক্লাবটি।
আজ রবিবার ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ নিয়ে গত ৩ ম্যাচে মেসিকে ছাড়া জয় থেকে বঞ্চিত হল মেসির দল মায়ামি। এই ম্যাচ ড্র হওয়ার ফলে ইন্টার মায়ামির প্লে-অফ-এ খেলাটা কঠিন হয়ে গেল। দলটি ৩০ ম্যাচ শেষে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে। প্লে-অফ খেলতে হলে শেষ চার ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই।
