Game

2 years ago

Sania Mirza : ফের বিয়ে করবেন সানিয়া? কেমন থাকবে শোয়েব-সানার দাম্পত্য জীবন?জেনে নিন জ্যোতিষী কী বললেন?

Shoaib malik - Sania Mirza (File Picture)
Shoaib malik - Sania Mirza (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রূপকথার বিয়ে হয়েছিল  সানিয়া-শোয়েবের। কিন্তু তার পরিণতি মধুর হয়নি। দীর্ঘদিন ধরেই শোয়েব ও সানিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। পাক অভিনেত্রী সানা জাভেদের  সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শোয়েব, এমন খবর ছড়িয়ে পড়েছিল। অবশেষে জল্পনাই সত্যি হল। শোয়েব মালিক বিয়ে করলেন সানা জাভেদকে। প্রাক্তন পাক ক্রিকেটার নিজেই এই খবর জানান। 

শোয়েব মালিক ও সানা জাভেদের বিয়ের পরে এক জ্যোতিষী সানিয়া, শোয়েব ও সানার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। সংশ্লিষ্ট জ্যোতিষীর নাম জগন্নাথ গুরুজি। ২০২২ সালেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন শোয়েব ও সানিয়ার বিবাহবিচ্ছেদ ঘটবে। সেটাই সত্যি হল এই চব্বিশে। সেই জ্যোতিষী এমনও বলেছিলেন যে শোয়েব ও সানিয়ার সম্পর্কের ভিতরে ঢুকে পড়বেন তৃতীয় কোনও ব্যাক্তি। এবং এই তৃতীয় ব্যক্তির জন্যই সানিয়া ও শোয়েব মালিকের সম্পর্ক ভেঙে যাবে। জগন্নাথ গুরুজির ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। 


You might also like!