
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতীয় ক্রিকেট প্রেমীরা এক ডাকে বিরাট কোহলিকে চেনেন। বিদেশিদের মধ্যেও কোহলির অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়।সেই বিশ্বের সেরা ক্রিকেটারকেই চিনতেই পারলেন না কিংবদন্তি রোনাল্ডো সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট X-এ এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জনপ্রিয় ইউটিউবার স্পিড ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোকে প্রশ্ন করেন, তিনি বিরাট কোহলিকে চেনেন কিনা? এই প্রশ্ন শুনে ঠিক কী বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি?
কিং কোহলির নাম শুনে তাঁকে চিনতে পারলেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি। জনপ্রিয় ইউটিউবার স্পিড রোনাল্ডো কে প্রশ্ন করেন আপনি কি বিরাট কোহলিকে চেনেন?রোনাল্ডো পাল্টা প্রশ্ন করেন কে? ইউটিউবার বলেন বিরাট কোহলি, ভারত থেকে।রোনাল্ডো উত্তর দেন না।ইউটিউবার বলেন আপনি বিরাট কোহলিকে চেনেন না?রোনাল্ডো বলেন সে কে? একজন প্লেয়ার? ইউটিউবার বলেন ও একজন ক্রিকেটার। রোনাল্ডো বলেন ও তা হলে এখানে অতটা জনপ্রিয় নয়। ইউটিউবার পালতা জবাব দেন হ্যাঁ হ্যাঁ, ও সেরা। বাবর আজমের মতো। আপনি কি ওকে কখনও দেখেননি? (এই বলে স্পিড ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোকে মোবাইল থেকে বিরাট কোহলির ছবি দেখান) রোনাল্ডো তখন বলেন হ্যাঁ (বিরাট কোহলির ছবি দেখার পর হাসতে হাসতে রোনাল্ডো সম্মতি জানান যে, তিনি তাঁকে চেনেন।) ইতি মধ্যেই যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
