
কলম্বো, ১১ সেপ্টেম্বর : শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডে-তে। সোমবার তিনটেয় ফের ম্যাচটি শুরু হবে। প্রথম দিনে ম্যাচ যতটা খেলা হয়েছিল, রিজার্ভ দিনে সেখান থেকে ম্যাচ শুরু হবে। তার আগে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি, সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে কলম্বোতে।
বৃষ্টি হানা দেওয়ার আগে ২৪.১ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৪৭ রান করেছিল ভারত। অর্থাৎ আজ ভারত ২৫.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। আর এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য ৫০ ওভার হাতে পাবে। আর যদি বৃষ্টির জন্য রিজার্ভ ডেতেও ম্যাচের ফলাফল না হয়, তাহলে তা বাতিল হয়ে যাবে এবং উভয় দলই এক পয়েন্ট করে পাবে।
