Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

David Warner Record::আইপিএলে সবচেয়ে কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ড ওয়ার্নারের

David Warner Record:
David Warner Record:

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল : আইপিএল সবচেয়ে কম ম্যাচ খেলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার। এ অর্জনে নাম লেখাতে তিনি খেলেছেন ১৬৫ ম্যাচ। সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে তৃতীয় ব্যাটার ও প্রথম বিদেশি হিসেবে এ কীর্তি গড়েছেন অজি ক্রিকেটার।

চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। তবে এদিনও ভাগ্য বদলায়নি দলটির। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে ১৪২ রানে ইনিংস থামলে আসরে টানা তৃতীয় হারের স্বাদ পায় দলটি।

আইপিএলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ২৬ রান। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে সেটি পূরণ করে নেন ওয়ার্নার। ক্রিজ ছাড়ার আগে তিনি তুলে নেন ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নিজের ৫৭তম ফিফটি। আউট হন ৫৫ বলে ৭ চারের মারে ৬৫ রানের ইনিংস খেলে।


You might also like!