Game

2 years ago

Virat Kohli's Mock Chicken Tikka: বিরাট খাচ্ছেন ‘মক চিকেন টিক্কা’! তবে কি এই নিরামিষ খাবার?

Virat Kohli (File Picture)
Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিরাট কোহলি সমাজ মাধ্যমে ‘মক চিকেন টিক্কা’ খাওয়ার ছবি শেয়ার করতেই উঠছে প্রশ্ন। কী এই খাবার? এটা কী মুরগির মাংস দিয়েই তৈরি হয়? না কি এটাতে থাকে অন্য কোনও খাবার? বিরাট মুরগির মাংস খাননি। তিনি ‘মক চিকেন টিক্কা’ খাচ্ছিলেন। কী এই মক চিকেন? কিছুটা এমনই প্রশ্ন উঠে আসছিল সমাজ মাধ্যমে। 

আসলে ২০১৮ সালের পর থেকে বিরাট মাংস খাওয়া ছেড়ে দেন। নিরামিষাশী থেকে ধীরে ধীরে ভিগান হয়ে যান তিনি। ‘মক চিকেন’ এমন একটি খাবার যার স্বাদ মুরগির মাংসের মতো হলেও সেটি তৈরি করা হয় সোয়াবিন দিয়ে। বিরাট সেই ‘মক চিকেন’ দিয়ে তৈরি টিক্কাই খাচ্ছিলেন। এটাকে নিরামিষ মুরগি বলা যেতে পারে। ভিগানেরা সাধারণত এই ধরনের খাবার খেয়ে থাকেন।

You might also like!