Breaking News

 

Game

1 year ago

Vinicius Junior: ব্যালন ডি’অর কেন বয়কট করেছেন জানালেন ভিনিসিয়ুস

Vinicius Junior
Vinicius Junior

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত বছর ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল। শুরুতে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর জয় নিশ্চিত মনে হলেও শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। একেবারে শেষ দিন গিয়ে জানা যায়, ভিনিসিয়ুস নন, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি।

এ খবর সামনে আসার পর ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এবার ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অর বয়কট নিয়ে কথা বলেছেন ভিনি। বলেছেন, রিয়াল মাদ্রিদ মানা করার কারণেই সেদিন প্যারিস যাননি তিনি।  চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল।এই ম্যাচ সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়ুস। সেখানে গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’এরপর আলোচনায় থাকার পরও নিজের ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে ভিনিসিয়ুস বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’

শুধু ট্রফি জয়ই নয়, রিয়ালের হয়ে ইতিহাস গড়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন ভিনিসিয়ুস, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’

এ সময় আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেছেন ভিনিসিয়ুস। এ ম্যাচ নিয়ে প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডার্বি হোক। মৌসুমজুড়ে এই বড় ম্যাচগুলোর অপেক্ষায় থাকি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। এ বড় ম্যাচটি খেলার জন্য আমি রোমাঞ্চিত।’

You might also like!