Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

1 month ago

Unity Cup 2026: ইউনিটি কাপ ২০২৬, জিম্বাবুয়েকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে রইল নাইজেরিয়া,বুধবার নামছে ভারত

Femi Azeez celebrates after scoring against Zimbabwe in Unity Cup 2026
Femi Azeez celebrates after scoring against Zimbabwe in Unity Cup 2026

 

নয়া দিল্লি , ২৭ মে : মঙ্গলবার ইউনিটি কাপের সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে নাইজেরিয়ার ২-০ গোল জয়লাভ করে। জোড়া গোল করে সিনিয়র আন্তর্জাতিক অভিষেকেই উজ্জ্বল হয়ে উঠেছেন ফেমি আজিজ । ম্যাচের শুরু থেকেই সুপার ঈগলসকে আক্রমণাত্মক ছিল এবং পাঁচ মিনিটের মধ্যেই তারা গোল পেয়ে যায়, তেরেম মফি বক্সের মধ্যে আজিজকে বল দিলে তিনি ১-০ করেন। বিরতির পরই নাইজেরিয়া তাদের ব্যবধান দ্বিগুণ করে, যখন মফি ও আজিজের জুটি আবারও ফলপ্রসূ হয় এবং আজিজ বাম প্রান্ত থেকে আসা একটি ক্রস জালে জড়িয়ে দিয়ে ২-০ করেন।

২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে বুধবার ভারত নামছে। বুধবার লন্ডনে অনুষ্ঠিতব্য ইউনিটি কাপ ২০২৬-এর সেমিফাইনালে তারা জ্যামাইকার মুখোমুখি হবে । ব্লু টাইগার্সরা সর্বশেষ ২০০২ সালে ইংল্যান্ডে খেলেছিল, সেটিও জ্যামাইকার বিপক্ষেই, ওয়াটফোর্ড এবং উলভারহ্যাম্পটনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে। এখন প্রধান কোচ খালিদ জামিলের অধীনে থাকা ভারত এই টুর্নামেন্টকে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করার একটি সুযোগ হিসেবে দেখছে। র্যাঙ্কিংয়ে ১৩৬-তম স্থানে থাকা ভারত, ৭১-তম স্থানে থাকা জ্যামাইকার বিপক্ষে আন্ডারডগ হিসেবেই টুর্নামেন্টে নামছে। জ্যামাইকা মার্চ মাসে প্লে-অফে ডিআর কঙ্গোর কাছে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অল্পের জন্য বাদ পড়েছিল। সুপার ঈগলস এখন একই ভেন্যুতে বুধবার জ্যামাইকা ও ভারতের মধ্যকার জয়ীর সঙ্গে মুখোমুখি হবে।

You might also like!