Game

2 years ago

Union Sports Minister Anurag Singh Thakur:এশিয়ান গেমসে ১০০তম পদক জয় ভারতের, অভিনন্দন জানালেন অনুরাগ সিং ঠাকুর

Anurag Singh Thakur congratulates India on its 100th Asian Games medal win
Anurag Singh Thakur congratulates India on its 100th Asian Games medal win

 

নয়াদিল্লি, ৭ অক্টোবর  : এশিয়ান গেমসে ভারত পদকের সেঞ্চুরি করায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর । শনিবার ক্রীড়ামন্ত্রী সাংবাদিকদের বলেন, এশিয়ান গেমসে দেশের খেলোয়াড়রা বর্তমান ও ভবিষ্যতের খেলোয়ারদের অনুপ্রেরণা জুগিয়েছে।

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, এশিয়ান গেমসের ৭২ তম বর্ষে আমাদের ক্রীড়াবিদরা অনেক বিশ্ব রেকর্ড ভেঙে নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা ও তিনি খেলোয়ারদের যে সুযোগ-সুবিধা প্রদান করেছেন তার তুলনা হয় না। এছাড়াও আমাদের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের জন্যই ভারত ১০০টি পদক জিততে সক্ষম হয়েছে।

You might also like!