Game

2 years ago

Under 19 world cup: ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, খেলা হবে নতুন নিয়মে

Under-19 World Cup starts in South Africa from January 19
Under-19 World Cup starts in South Africa from January 19

 

কলকাতা, ২৮ ডিসেম্বর: আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।পরপর দু''বছর অন্তর এই বিশ্বকাপ হয়ে থাকে।এবারের প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকায়। তবে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিয়মের কিছু বদল হচ্ছে।

ভারত-সহ ১৬টি দেশ খেলবে এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। চারটি গ্রুপে দলগুলিকে রাখা হচ্ছে।প্রতিবার চারটি গ্রুপ থেকে আটটা দল কোয়ার্টার ফাইনালে যায়। এবারে সেটা হবে না। পরের পর্বে যাবে ১২টি দল। অর্থাৎ চার দলের গ্রুপ থেকে তিনটি করে দল যাবে কোয়াটার ফাইনালে। সেই ১২ দলকে ভাগ করে তৈরি হবে দু’টি গ্রুপে। সুপার সিক্স পর্বের একটি গ্রুপে থাকবে এ এবং ডি গ্রুপের তিনটি দল। অন্য গ্রুপে থাকবে বি এবং সি গ্রুপের তিনটি দল। সুপার সিক্স পর্বে দলগুলির আগের পর্বের পয়েন্টও থাকবে। তবে তাদের সঙ্গে ওই গ্রুপে বাকি যে দু’টি দল ছিল, শুধু তাদের পয়েন্টই পাবে।

ভারত শেষ ছ’বারের মধ্যে তিন বার জিতেছে। ২০১৬ সাল থেকে প্রতিটি ফাইনাল খেলেছে। কিন্তু কখনও পর পর দু’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে পারেনি ভারত। এই রেকর্ড আছে পাকিস্তানের। তারা ২০০৪ এবং ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল।

You might also like!