Game

2 years ago

Under 19 World Cup Cricket:অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট : প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ

Under 19 World Cup Cricket
Under 19 World Cup Cricket

 

দুবাই, ১২ ডিসেম্বর  : ২০২৪ অনূর্ধ্ব ১৯ ছেলেদের বিশ্বকাপের পরিবর্তিত সুচি গতকাল রাতে প্রকাশ করেছে আইসিসি। জানুয়ারি মাসের ১৯ তারিখে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে ভারত। ব্লুমফ্রন্টেইনের মানগাউন ওভালে সে ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত খেলবে বাংলাদেশের সঙ্গে।আগামী ১৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা। ঐদিন আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

উল্লেখ্য, ১৬ দলের এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিল আইসিসি। এরপর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেখান থেকে সরিয়ে এনে দক্ষিণ আফ্রিকাকে আয়োজনের ভার দেয়া হয়।১৯ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট হবে পাঁচটি ভেনুতে।চলবে ১১ফেব্রুয়ারি পর্যন্ত।মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

'এ' গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত,আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

'বি 'গ্রুপে আছে ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

'সি' গ্রুপে আছে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ও নামিবিয়া

'ডি' গ্রুপে আছে আফগানিস্তান, পাকিস্তান,নেপাল ও নিউজিল্যান্ড।


You might also like!