
মুম্বই: বিশ্বকাপটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। বোলিং ও ব্যাটিং ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নরা। দলের সঙ্গে নেই সেরা পেসার জফরা আর্চার। তার উপর এবার চোটে পড়েছেন রিস টপলিও। বিশ্বকাপের বাকি অংশে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
শনিবার (২১ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে বোলিং করার সময় আঙুলে চোট পান। যে কারণে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি তিনি।
