Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

UCL Final 2024: ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ, ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম খেতাব জয়

UCL Final 2024
UCL Final 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতিহাস। ১৫বার খেতাব জয় রিয়াল মাদ্রিদের। প্রথম ৭০ মিনিটে বারবার আক্রমণ শুরু করে বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু ঠিক সময় জোড়া গোল করলেন ড্যানি কার্ভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র। ফাইনালে ২-০ গোলের ব্যবধানে জয়ী রিয়াল মাদ্রিদ।

গত ১০ বছরে ছবার ইউরোপ সেরা হয়েছে রিয়াল মাদ্রিদ। ওয়েম্বলিতে ম্যাচের শুরুটা ভাল হয়নি রিয়াল মাদ্রিদের। প্রথমার্ধে ডর্টমুন্ডই দাপট দেখায়। জার্মান ক্লাবের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় রিয়াল মাদ্রিদকে। পাল্টা আক্রমণ করে বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম ৩০ মিনিটে তিনটি গোলের সুযোগও তৈরি হয়েছিল। প্রথমার্ধে গোলশূন্য করেই শেষ হয় খেলা।

দ্বিতীয়ার্ধে পরপর আক্রমণ শুরু করে ডর্টমুন্ড। কিন্তু ৭৩ মিনিটের মধ্যে ক্রুজের কর্নার থেকে হেডে গোল করেন কার্ভাহাল। ৮২ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস।

You might also like!