Breaking News
 
Thalapathy Vijay: কৃষকদের বড় স্বস্তি! ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

 

Game

4 years ago

U17 football tournament World cup : ভারত থেকে সরতে পারে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ, চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার

U17 football tournament World cup
U17 football tournament World cup

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : ভারতের উপর ফিফার শাস্তির খাঁড়া নেমে এলে এদেশ থেকে সরিয়ে নেওয়া হবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ। এই পরিস্থিতিতে শুক্রবার ফিফার সঙ্গে এবিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধিরা। সেখানে থাকবেন ফেডারেশনের দায়িত্বে থাকা অ্যাডমিনিস্ট্রেটরদের কমিটি বা সিওএ-র প্রতিনিধিরাও। তবে সিওএ-র প্রতিনিধিদের সঙ্গে ফিফা কথা বলবে কি না তা স্পষ্ট নয়।

নির্বাচন ইস্যুতে ডামাডোল চলছে ফেডারেশনে। সুপ্রিম কোর্ট তিন সদস্যের অ্যাডমিনিস্ট্রেটরস কমিটি (সিওএ) গড়ে তার উপর নির্বাচনবিধি তৈরির দায়িত্ব দিয়েছে। কমিটির তৈরি নির্বাচনবিধি নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সংস্থাগুলিও। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচিত গভর্নিং বডির হাতে ফেডারেশনের দায়িত্ব তুলে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ফিফা ও এএফসির তরফে। এমনকী নির্দেশ অমান্য করা হলে ভারতকে সাসপেন্ড করা হতে পারে বলেও জানানো হয়েছে।

You might also like!