Game

2 years ago

India-South Africa T20 series:মঙ্গলবার ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ

India-South Africa T20 series
India-South Africa T20 series

 

পোর্ট এলিজাবেথ, ১২ ডিসেম্বর : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গত রবিবার দুই দেশের মধ্যে টি-টোয়েন্টির প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। আজ মঙ্গলবার, ১২ ডিসেম্বর রয়েছে দ্বিতীয় ম্যাচ।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট গ্রাউন্ডে। তবে আবহাওয়া কেমন থাকে সেটাই দেখার। ম্যাচটি ভারতীয় সময়ে সন্ধে ৮.৩০ টায় শুরু হবে। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে, এই দুই দেশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ১৩ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০। ২টি ম্যাচে কোন ফলাফল হয়নি।


You might also like!