Breaking News

 

Game

2 years ago

Asian Games :এশিয়ান গেমসের বাইশ গজে রানের সুনামি, নতুন ক্রিকেট ইতিহাস লিখে ফেলল নেপাল

Dipendra Singh scored the fasted fifty in T200 cricket
Dipendra Singh scored the fasted fifty in T200 cricket

 

হানঝাউ, ২৭ সেপ্টেম্বর: এই প্রথম কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে উঠল ৩০০র বেশি রান। তৈরি হল দ্রুততম হাফসেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ডও। এই সবই দেখা গেল আজ এশিয়ান গেমসে হানঝাউয়ের ক্রিকেট মাঠে। আর এর কারিগর নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ধুয়ে মুছে গেল বহু রেকর্ড।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন সর্বোচ্চ রান ছিল আফগানিস্তানের, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রশিদ খানরা করেছিলেন ২৭৮-৩। সেই রেকর্ড ভেঙে দিল নেপাল ৩ উইকেটে ৩১৪ রান করে। এই ম্যাচে আফগানিস্তানের ব্যাটাররা মেরেছিলেন মোট ২২টা ছয়। নেপালের ব্যাটাররা ২৬টা ছয় মারলেন।

এখানেই থেমে থাকলেন না নেপালের ব্যাটাররা। দ্রুততম হাফসেঞ্চুরি এবং সেঞ্চুরির রেকর্ডও ভেঙে চুরমার করে দিলেন তারা।

মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন দীপেন্দ্র সিং আইরি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ছিল যুবরাজ সিংয়ের। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বলে ফিফটি করেছিলেন যুবি ইংল্যান্ডের বিরুদ্ধে। স্টুয়ার্ট ব্রডকে ছ’বলে ছ’টা ছয় মেরেছিলেন। দীপেন্দ্রর স্ট্রাইক রেট ৫২০। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আর কোনো ব্যাটার করে দেখাতে পারেননি!

You might also like!