Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

TATA IPL 2023:আগামীকাল আইপিএল ফাইনাল : বিজয়ীরা কত কোটি আর্থিক পুরস্কার পেতে পারেন!

Tata ipl trophy
Tata ipl trophy

 

মুম্বাই, ২৭ মে : আগামীকাল আইপিএল-এর শেষ পর্ব। অর্থাৎ আইপিএলের ফাইনাল। আইপিএলের ফাইনালে কত আর্থিক পুরস্কার থাকছে এনিয়ে আলোচনা চলছে। আইপিএল মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। আর ভারতের এই কোটিপতি লিগ জিতলে তাই থাকে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার। এ বার বিজয়ী দলের উপর হবে কত টাকার বৃষ্টি? জানা গিয়েছে, এ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ২০ কোটি টাকার আর্থিক পুরস্কার পাবে।

রানার্স দল পাবে ১৩ কোটি টাকার আর্থিক পুরস্কার। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা ২টি দল পাবে ৭ কোটি টাকা করে আর্থিক পুরস্কার। এ ছাড়া ক্রিকেটারদের জন্য আলাদা আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। যেমন – মরসুমের সবচেয়ে বেশি রান করা ব্যাটার পাবেন অরেঞ্জ ক্যাপ। এই অরেঞ্জ ক্যাপজয়ী ক্রিকেটার পাবেন ১৫ লক্ষ টাকা। মরসুমের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পাবেন পার্পল ক্যাপ। এই পার্পল ক্যাপজয়ী ক্রিকেটার পাবেন ১৫ লক্ষ টাকা।

এ ছাড়া চলতি আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন ১২ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। এই মরসুমে সবথেকে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটার পাবেন ১২ লক্ষ টাকা। আর সুপার স্ট্রাইকার পুরস্কার যে পাবেন তিনি পাবেন ১৫ লক্ষ টাকা।









You might also like!