Breaking News

 

Game

2 years ago

Pakistan vs Netherlands:আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান নেদারল্যান্ডস

Pakistan vs Netherlands
Pakistan vs Netherlands

 

হায়দরাবাদ, ৬ অক্টোবর : শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেট। গতকাল প্রথম ম্যাচে নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আজ দ্বিতীয় ম্যাচ পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে। দুই শিবিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস।

অভিজ্ঞ ও তরুণ খেলোয়ারদের নিয়ে তৈরি নেদারল্যান্ডস। এই বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে মরিয়া হয়ে উঠবেন তারা। এদিকে বিশ্বকাপের আগে পাকিস্তান এশিয়া কাপে হয়েছে ব্যর্থ। তার ওপর চোটের কারণে ওডিআই বিশ্বকাপ বাদ পড়েছেন নাসিম শাহ। যা চিন্তায় ফেলেছে পাক শিবিরকে। যাই হোক দুই দলই চাইবে শুরুটা ভালো করতে।


You might also like!