
বেঙ্গালুরু, ১৭এপিল: আজ সপ্তাহের প্রথমদিন, সোমবার রয়েছে আইপিএলে দক্ষিণের ডার্বি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আজ আরসিবি খেলবে নিজের মাঠে। এই ম্যাচ ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়াচ্ছে। ২২ গজে একে অপরের বিরুদ্ধে দেখা যাবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে।
২টি দলই চারটি করে ম্যাচে খেলেছে। জয় ২টি করে, হারও ২টি করে। লিগ টেবলের ছয় ও সাত নম্বরে থাকা দু’টো দল চিন্নাস্বামীতে মুখোমুখি। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে চেন্নাই জিতেছিল ২০ বার আর আরসিবি জিতেছিল ১৯ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। এ বার দেখার নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে।
