Game

2 years ago

India australia match today: আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ, জয়ের লক্ষ্য ভারতের

Today is the fourth match of T20 series, India is aiming to win
Today is the fourth match of T20 series, India is aiming to win

 

রায়পুর, ১ ডিসেম্বর: আজ রায়পুরে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। সিরিজে ভারত ২-১ এগিয়ে। আজই সিরিজ জিতে নিতে চাইছে ভারত। এর জন্য ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ার ফিরছেন। জায়গা ছাড়তে হতে পারে তিলক ভার্মাকে।

প্রথম দু-ম্যাচেই অনবদ্য বোলিং করা মুকেশ কুমারের দলে ফেরা নিশ্চিত। প্রথম তিন ম্যাচেই হতাশ করা প্রসিধ কৃষ্ণকে সুযোগ দেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়। তাছাড়া স্কোয়াডে আছেন দীপক চাহারও। সুতরাং মুকেশ কুমারের সঙ্গে আবেশ-অর্শদীপ কিংবা প্রসিধ-দীপক চাহারের মধ্যে কোনও দু-জনকে আজ দলে নেওয়া হতে পারে। এদিকে অজি একাদশেও পরিবর্তন হবে। ম্যাক্সওয়েলের সহ একাধিক ক্রিকেটার দেশে ফিরে গেছে। এর ফলে এই ম্যাচে বেন ম্যাকডেরমট, স্পিনার ক্রিস গ্রিনদের একাদশে দেখা যেতে পারে। আজ গ্রিনের দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হতে পারে।


You might also like!