Game

2 years ago

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারের আজ জন্মদিন

Yuvraj Singh
Yuvraj Singh

 

কলকাতা, ১২ ডিসেম্বর : ভারতের হয়ে খেলা ওয়ানডে খেলোয়াড়দের মধ্যে যুবরাজ ছিলেন অন্যতম। তিনি তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে বিশেষ খ্যাতি পেয়েছিলেন।

আজকের দিনে পাঞ্জাবের চন্ডিগড়ে জন্ম নেওয়া যুবরাজ সিং ২০০০ সালে ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০০৩ সালের অক্টোবরে তার প্রথম টেস্ট ম্যাচে খেলেন। তিনি ২০০০ সাল থেকে ২০১৭ সাল অবধি ভারতীয় ক্রিকেটে অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এই সময়ের মধ্যে দু'দুটো বিশ্বকাপে (২০০৭/২০১১)ভারতের জয়ে তার অবদান বিরাট ছিল।

কেরিয়ারে ৪০ টি টেস্টে করেছেন ১৯০০ রান, ২৯৫ টি একদিনের ম্যাচে করেছেন ৮৪৯৪ রান। আর ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১১৩৪ রান। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা ১৪৮ টি আর সেঞ্চুরি টেস্টে ৩টি ও একদিনের ম্যাচে ১০ টি।

২০১১ সালে, ঘটে এক বড় অঘটন, যুবরাজের বাম ফুসফুসে ক্যান্সারযুক্ত টিউমার ধরা পড়ে এবং তিনি বোস্টন এবং ইন্ডিয়ানাপলিসে কেমোথেরাপির চিকিৎসা করতে চলে যান। ২০১২ সালের মার্চ মাসে কেমোথেরাপির তৃতীয় ও চূড়ান্ত চক্র শেষ করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং এপ্রিল মাসে তিনি ভারতে ফিরে আসেন। ২০১২ বিশ্ব টি-টোয়েন্টির কিছু আগে, সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি তার আন্তর্জাতিক প্রত্যাবর্তন করেছিলেন।

২০১২ সালে, তার ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে অবদানের জন্য অর্জুন পুরস্কার লাভ করেন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। পরবর্তীকালে, ২০১৪ সালে, তিনি ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ২০১৪ আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যুবরাজকে সর্বকালের সর্বোচ্চ দামে ১৪ কোটি টাকা দিয়ে তাঁদের দলে নিয়েছিল এবং ২০১৫ সালে, দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে তাঁদের দলে নিয়েছিল।

২০১৭ সালের জুন মাসে, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার পর আর ভারতীয় দলে খেলার সুযোগ পাননি এবং সেটাই ছিল তার সর্বশেষ খেলা।১০ জুন ২০১৯-তে যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন।


You might also like!