Game

2 years ago

ICC WC 2023 : আজ মুখোমুখি দুই প্রতিবেশী দেশ, কতখানি লড়াই করবে বাংলাদেশ

Shakib al Hassan (File picture)
Shakib al Hassan (File picture)

 

পুনে, ১৯ অক্টোবর : জমে উঠেছে বিশ্বকাপ। গ্রুপ পর্বে কয়েকটা ম্যাচে ঘটে গেছে অঘটন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। এরপর দুরন্ত গতিতে এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। অর্থাৎ এই বিশ্বকাপে কখন যে কী হয়, কিছুই বলা যাচ্ছে না।

আজ ভারত বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। শুরু থেকে রোহিত শর্মার ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে। পয়েন্ট তালিকায় তারা প্রথম স্থানে রয়েছে। এখনও পর্যন্ত তিন ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে ভারত।

অন্যদিকে বাংলাদেশ তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। এ বার তাদের সামনে ভারত। আজ ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াই সাকিব আল হাসানদের। তবে বাংলাদেশ অধিনায়ক আজ খেলবেন কিনা তা জানা যাবে ম্যাচের আগে। আর এই ম্যাচে কোন অঘটন ঘটে কিনা সেদিক টাতেও লক্ষ্য থাকবে সবার।তবে আজ বাংলাদেশের থেকে ভারতে অনেক এগিয়ে।যদি অঘটন ঘটে তাহলে সেটা হবে খুবই বিস্ময়ের!

You might also like!