Game

2 years ago

Rodrigo's Second Chronicle:এবার বর্ণবাদের শিকার রদ্রিগো

Rodrigo's Second Chronicle:
Rodrigo's Second Chronicle:

 

রিওডিজেনিরো : এ বছরের মে মাসে বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।এ ঘটনা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল। এ ঘটনার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তার পাশে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে তাকে উত্যক্ত করা ভালেন্সিয়া সমর্থকদের শাস্তিও দেওয়া হয়েছিল। ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পর এবার আর এক তরুণ ব্রাজিল তারকা রদ্রিগো একই ঘটনার শিকার হলেন।

এই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় রদ্রিগোকে। এরপর অনলাইনে বর্ণবাদের শিকার হন বলে অভিযোগ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

বর্ণবাদের প্রতিবাদে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে রদ্রিগো লেখেছেন, ‘বর্ণবাদীরা সবসময়ই সক্রিয় থাকে। আমার সোশ্যাল মিডিয়াতে তারা আমাকে অপমান এবং সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করেছে।’এখন দেখার এই ঘটনার পর ভিনিসিয়ুসের মতো রদ্রিগোও ফুটবলপ্রেমীদের সমর্থন পায় কি না?

You might also like!