Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Sunil Narine:আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন এই স্পিন জাদুকর

Sunil Narine
Sunil Narine

 

পোর্ট অফ স্পেন, ৬ নভেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। তবে যেটুকু খেলেছেন তাতেই সুনাম কুড়িয়েছেন। হ্যাঁ ,যার কথা বলছিলাম তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন।

গত চার বছর তিনি দেশের হয়ে খেলেন নি। তবুও নিয়মিত বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে গেছেন স্পিনের এই জাদুকর। কিন্তু এবার তিনি পাকাপাকিভাবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন।

মাত্র ৬ টেস্ট খেলেছেন দেশের জার্সিতে। সর্বশেষ ওয়ানডেও খেলেছেন ২০১৬ সালে। আর টি-টোয়েন্টিতেও গত ৪ বছরে ডাক পাননি। এবার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর খেলবেন না তিনি।

অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি। ৬ টেস্টের পাশাপাশি ওয়ানডে খেলেছেন ৬৫টি এবং টি-টোয়েন্টি ৫১টি।তবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর না খেললেও আগের মতোই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।


You might also like!