
ম্যানচেস্টার : দুই পক্ষের মধ্যে সমঝোতা সারা ছিল আগেই। এবার ম্যানচেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সারলেন ক্লাউডিও এচেভেরি। এক কোটি ২৫ লাখ পাউন্ডে আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে নিল ম্যানচেস্টার সিটি। সাড়ে চার বছরের চুক্তি। এর জন্য সিটিকে গুনতে হয়েছে এক কোটি ২৫ লাখ পাউন্ড। তবে পারফরম্যান্সের ভিত্তিতে অর্থের পরিমাণ বাড়ার শর্ত রয়েছে। চুক্তি ২০২৪ সাল থেকে হলেও ২০২৫ সালের আগে সিটির জার্সিতে এচেভেরিকে দেখা যাবে না।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইউরোপের হেভিওয়েট ক্লাবগুলোর নজরে এসেছিলেন আর্জেন্টিনার এই মেসি। সেই বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করা এচেভেরিকে বলা হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী মেসি। এই প্রতিভাবানকে নেওয়ার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, য়্যুভেন্তাস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো।
