
মুম্বই, ৫ ডিসেম্বর : বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ার পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি হার্দিক। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়েও রয়েছে সংশয়। এ নিয়ে বিসিসিআই তাড়াহুড়ো করতে রাজি নয়। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে হার্দিক পান্ডিয়ার জন্য বিসিসিআই আনল এক বিশেষ প্রোগ্রাম। সূত্রের খবর, ন্যাশনাল ক্রিকেট একাডেমী ও বিসিসিআই মিলে হার্দিক পান্ডিয়ার জন্য ১৮ সপ্তাহের একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে।
ক্রিকেট একাডেমির সূত্র থেকে জানা গেছে, আগামী বছরের মার্চ পর্যন্ত হার্দিককে পর্যবেক্ষণ করবে বোর্ড ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নির্দিষ্ট টিম। এই তারকা অলরাউন্ডার কতদিন বাদে ফিট হয়ে ক্রিকেটের ফেরেন সেটাই দেখার।
