
বার্সিলোনা, ২৪ নভেম্বর: ১৮৮৯ সালের ২৯ নভেম্বর বার্সার প্রতিষ্টা দিবস। আর আগামী বছর ক্লাবটির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই উপলক্ষে ইতিহাসসেরা মেসিকে নিজেদের আঙিনায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বার্সা।
আগামী বছরের ওইদিন বার্সার জার্সিতে একটি ম্যাচ খেলে মেসি শৈশবের ক্লাবকে বিদায় জানাবেন। অর্থাৎ আর একটা ম্যাচ কাতালান ক্লাবটির জার্সি পরবেন মেসি।বলা হচ্ছে, বার্সার কিংবদন্তিদের একাদশের সঙ্গে খেলবেন মেসি। সেই একাদশে তার সঙ্গী হতে পারেন ডেভিড ভিয়া, রোনালদিনহো, চেজ ফ্যাব্রিগাস, রিভালদো, রোমারিও, লুইস এনরিক ও রোনালদো লিমারা। তাছাড়া বার্সার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদেরও আমন্ত্রণ জানাতে পারে বার্সেলোনা।আর সেক্ষেত্রে এই শুভ দিনে দেখা যেতে পারে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, সার্জিও রামোস, গ্যারেথ বেল, ডেভিড বেকহামদেরও।
