Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Game

2 years ago

Indian captain Rohit Sharma:অনুশীলন করতে গিয়ে আঘাত পেলেন ভারত অধিনায়ক

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma

 

নয়াদিল্লি  :  অনুশীলন করতে গিয়ে আঘাত পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । এদিন নেটে ব্যাট করার সময় উরুতে আঘাত পান ভারত অধিনায়ক।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে  দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের ঐচ্ছিক প্রাকটিস সেশন ছিল। ওই ঐচ্ছিক অনুশীলনে গিয়েই বিপাকে অধিনায়ক রোহিত। নেটে ব্যাট করার সময় উরুতে আঘাত পান ভারত অধিনায়ক। রোহিতকে বল করছিলেন একজন নেট বোলার। উরুতে চোট পাওয়ার পর রোহিতের মুখচোখ দেখেই মনে হচ্ছিল তিনি বেশ অস্বস্তি বোধ করছেন। যদিও এর পরও ভারত অধিনায়ক কয়েক মিনিট নেটে ব্যাট করেন। তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।

ওপেনার শুভমান গিল ডেঙ্গু আক্রান্ত হয়ে মাঠের বাইরে। আগের ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। এবার চিন্তা খোদ অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে।

You might also like!