
কলকাতা, ২ অক্টোবর : আগামী ৫ অক্টোবর ভারতে বিশ্বকাপ শুরু হচ্ছে। তার আগে একবার দেখে নেওয়া যাক আইসিসির চোখে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচ ইনিংস ও বোলিং ফিগার।
বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচ ইনিংস:
মার্টিন গাপটিল-১৬৩ বলে ২৩৭* রান:
২০১৫ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর দিয়ে তান্ডব চালিয়ে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল এই রান করেছিলেন।
সেবার বিশ্বকাপের ম্যাচটি ১৪৩ রানে জিতেছিল নিউজিল্যান্ড।
ক্রিস গেইল-১৪৭ বলে ২১৫ রান:
২০১৫ তেই ক্রিস গেইল জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্যানবেরাতে ১০ চার ১৬ ছক্কায় বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান বনে যান গেইল।
গ্যারি কারেস্টন-১৫৯ বলে ১৮৮* রান:
বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল গ্যারি কারস্টনের ১৯৯৬ বিশ্বকাপে।সেবার রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রান করেছিলেন কারেস্টন। দুই দশক টিকেছিল এই রেকর্ড।
সৌরভ গাঙ্গুলি-১৫৮ বলে ১৮৩:
১৯৯৯ বিশ্বকাপে কারেস্টনের রেকর্ড ভাঙার খুব কাছে গিয়ে ফিরে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি।টনটনে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রান করেছিলেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।
স্যার ভিভিয়ান রিচার্ডাস-১২৫ বলে ১৮১ রান:
বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ইনিংসের ছোট্ট তালিকার ওপরের দিকে থাকবে স্যার ভিভিয়ান রিচার্ডাসের এই ইনিংসটি। ১৯৮৭ বিশ্বকাপে শ্রীলঙ্কান বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি।
বোলিং ফিগার:
গ্লেন ম্যাকগ্রা- ১৫ রানে ৭ উইকেট:
অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গ্লেন ম্যাকগ্রা।
সেবার নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ব্যক্তিগত সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন ম্যাকগ্রা।
অ্যান্ডি বিকেল- ২০ রানে ৭ উইকেট:
একই বিশ্বকাপে(২০০৩) ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে আগুন ঝরিয়েছিলেন অ্যান্ডি বিকেল। পোর্ট এলিজাবেথে সেদিন ইংলিশদের বিপক্ষে ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন বিকেল।
টিম সাউদি- ৩৩ রানে ৭ উইকেট:
২০১৫ বিশ্বকাপে টিম সাউদির সামনে রীতিমতো অসহায় ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ওয়েলিংটনে ৩৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাউদি। ১২৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা।
উইনস্টন ডেভিস-৫১ রানে ৭ উইকেট:
১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বংসী রূপ দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার উইনস্টন ডেভিস। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স না করার জন্য সেমিফাইনাল ও ফাইনালে একাদশে জায়গা হারান তিনি।
গ্যারি গিলমোর-১৪ রানে ৬ উইকেট:
চিরপ্রতিদ্বন্দি ইংল্যান্ডের বিপক্ষে নিজের জাত চিনিয়েছিলেন গ্যারি গিলমোর। ১৯৭৫ বিশ্বকাপে লিডসে ১৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। সে ম্যাচে ইংলিশিরা অলআউট হয়েছিল ৯৩ রানে।
