
জুরিখ, ১৫ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর বিজয়ীর হাতে উঠবে ‘দ্য বেস্ট’ এর পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটির।
দ্য বেস্ট’ পুরস্কারের জন্য মনোনীতদের একটি তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরার এই দৌড়ে আছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে সহ ১২ জন। নাম নেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। সব চেয়ে অবাক করার বিষয় বর্ষসেরার এই পুরস্কারের জন্য মনোনীত হননি ব্রাজিলের কেউই।
মনোনীতদের ১২ জনের তালিকায় রয়েছেন- জুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রসোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, আর্লিং হালান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
