
আইভোরিকোস্ট,১২ জানুয়ারি: শনিবার আইভরি কোস্টে শুরু হচ্ছে আফ্রিকান নেশনস কাপের আসর। বলা হচ্ছে, এবারের আসরটা এই শতাব্দীর সবচেয়ে প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে।গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী সেনেগালের পাশাপাশি গতবারের ফাইনালিস্ট ও সাত বারের চ্যাম্পিয়ন মিশর এবারও শিরোপার দাবীদার। তবে এবার সবচেয়ে শক্তিশালী দল হয়ত মরক্কো। বিশ্বকাপে চমক দেখানো অ্যাটলাস লায়নরাও প্রায় একই দল নিয়েই যাচ্ছে। শিরোপার জন্য তাই অন্য দলগুলোকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে ভিক্টর ওসিমেনের নাইজেরিয়া, মোহামেদ কুদুসের ঘানারাও কম যান না এই প্রতিযোগিতায়।২৪ দল নিয়ে ছয়টি গ্রুপে বিভক্ত গ্রুপ রাউন্ডের লম্বা লড়াই শেষে আলাসানে উত্তারা স্টেডিয়ামে ১২ ফেব্রুয়ারিতে হবে ফাইনাল। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি চারটি সেরা তৃতীয় স্থানের দল যাবে নকআউট রাউন্ডে।
গ্রুপ এ: আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইকুয়েটরিয়াল গিনি, গিনি-বিসাউ।
গ্রুপ বি: মিশর, ঘানা, কেপ ভার্দে, মোজাম্বিক।
গ্রুপ সি: সেনেগাল, ক্যামেরুন, গিনি, গাম্বিয়া
গ্রুপ ডি: আলজেরিয়া, বুরকিনা ফাসো, মৌরিতানিয়া, অ্যাঙ্গোলা।
গ্রুপ ই: তিউনিসিয়া, মালি, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া।
