Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

ICC Test championship :টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টি হবে ! বিশেষ ব্যবস্থা আইসিসির

ICC Test championship
ICC Test championship

 

লন্ডন, ৩০ মে: ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে। মুখোমুখি বিশ্বের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়া। গতবারের মতো এবারও কি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে? কী বলছে আইসিসি?

গত বার বৃষ্টির কারণে ভারত-নিউজ়িল্যান্ড ফাইনালের একটা দিনের খেলা হয়নি। এবারও কি তেমন কিছুর আশঙ্কা আছে? জবাব দিলেন আইসিসির এক আধিকারিক।

এবার বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছেন আইসিসির ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট ওয়াসিম খান। তিনি বলেছেন, ‘‘বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদি কোনও কারণে বৃষ্টি হয় তা হলে তার জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।’’

সেই সঙ্গে তিনি বলেছেন, ‘‘যে সময়ে ফাইনাল হচ্ছে, সেই সময়টা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ফলে খেলার পরিবেশ খুব ভাল থাকবে।"


You might also like!