Game

2 years ago

Martina Navratilova : টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার জন্মদিন

Martina Navratilova (File picture)
Martina Navratilova (File picture)

 

চেকোস্লোভাকিয়া, ১৮ অক্টোবর:মার্টিনা নাভ্রাতিলোভা। এই টেনিস কিংবদন্তি ১৮ অক্টোবর ১৯৫৬ চেকস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেছিলেন। অবসরপ্রাপ্ত এই চেক-আমেরিকান টেনিস খেলোয়াড় একসময় আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বিশ্বের শীর্ষস্থানীয় ও সেরা প্রমিলা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছিলেন। কিছুদিন আগে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেন।

১৮বার গ্র্যান্ড স্ল্যাম এককে বিজয়ী নাভ্রাতিলোভা ৩১ বার মহিলাদের দ্বৈতে শিরোপা জয় করে সর্বকালের সেরা রেকর্ড গড়েন। এছাড়াও ১০বার প্রধান প্রধান প্রতিযোগিতার মিশ্র দ্বৈতে বিজয়ী হয়েছেন। উইম্বলডনের এককের ফাইনালে ১২বার অংশগ্রহণ করে রেকর্ডসংখ্যক ৯বার বিজয়ী হন। তিনি এবং বিলি জিন কিং - প্রত্যেকেই ২০বার উইম্বলডন জয় করেন। মার্গারেট কোর্ট এবং ডরিস হার্টের সাথে তিনিও গ্র্যান্ড স্ল্যামের বক্সড সেট নামে পরিচিত গ্র্যান্ড স্ল্যামের একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত জয় করেন।

ছাড়া এককে সর্বাধিক ১৬৭বার এবং দ্বৈতে ১৭৭বার জয় করে রেকর্ড সৃষ্টি করেন।সেইসঙ্গে সর্বাধিক ৭৪টি খেলায় ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন তিনি।

You might also like!