Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

Game

2 years ago

Gautam Gambhir : টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ই, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কী বললেন গোতম গম্ভীর ?

Gautam Gambhir
Gautam Gambhir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ভারতীয় দলের কোচ বদল হতে পারে । তবে, বিসিসিআই অবশেষে জানিয়ে দিয়েছে, হেড কোচ থাকছেন রাহুল দ্রাবিড়ই । আর বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গৌতম গম্ভীর । তিনি মনে করেন, টি২০ বিশ্বকাপের মুখে বোর্ডের এই সিদ্ধান্ত ভারতের জন্য আশাব্যাঞ্জক । উল্লেখ্য, বুধবারই দ্রাবিড় এবং টিম ইন্ডিয়ার (সিনিয়র পুরুষদের) সাপোর্ট স্টাফদের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে বিসিসিআই ।

ভারতের প্রাক্তন ওপেনার মনে করেন, টিম ইন্ডিয়া তার আধিপত্য বজায় রাখবে এবং ভাল ক্রিকেট খেলবে। গৌতম গম্ভীর বলেন, 'এটা খুব ভাল বিষয় । টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় কাছাকাছি । আর এখন পুরো সাপোর্ট স্টাফ পরিবর্তন করতে চাইবেন না কেউই । আরও ভাল বিষয় যে রাহুল এটি গ্রহণ করেছেন । আশা করি আমরা আধিপত্য বজায় রাখতে এবং ভাল ক্রিকেট খেলতে পারব । টি-টোয়েন্টি ফরম্যাট আলাদা এবং চ্যালেঞ্জিং । রাহুল এবং সাপোর্ট স্টাফদের উপর পুরো ভরসা আছে । তাঁদের অভিনন্দন ।'


You might also like!