Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

Game

3 years ago

TATA IPL 2023 LSG vs SRH: ঘরের মাঠে নামছে সানরাইজার্স, জিতে প্লে-অফে ওঠার স্বপ্ন নিয়ে নামছে লখনউর

SRH VS LSG TATA IPL 2023
SRH VS LSG TATA IPL 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার আইপিএলের দুটো ম্যাচ। প্রথম ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামে ঘরের মাঠে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদের কাঠফাটা গরমে প্রথমে ব্যাট করা যে কোনও টিমের পক্ষেই কঠিন। আইপিএল পয়েন্ট টেবিলে প্রথম পাঁচের মধ্যে আছে লখনউ। ৫টি ম্য়াচে জিতেছে তাঁরা। এই ম্যাচ জিতে প্লে-অফের পথ মসৃণ করবে টিম।

এদিকে পয়েন্ট টেবিলের একদম শেষের দিকে আছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে দল। এই মরশুমে ৬টি ম্যাচে হেরে রানরেট তলানিতে। তবু লখনউর মতো প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে চাইছেন আইডেন মারক্রমরা। লখনউ টিমে ছন্দে আছেন কাইলি মেয়ার্স। রাজস্থান ম্যাচে দারুণ ছন্দে ছিলেন মায়াঙ্ক মারকান্ডে।

তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে জয় পাওয়া স্রেফ ভাগ্যের ব্যাপার। প্রত্যেক ম্যাচ ওভাবে জেতা সম্ভব নয়। জানে সানরাইজার্স টিম ম্যানেজমেন্টও। তাই পারফরম্যান্সের দিকেই নজর দিতে চাইছে গোটা টিম।

You might also like!