Game

3 years ago

Neeraj Chopra vs Arshad Nadeem:রবিবার ভারত-পাক মহারণ! তবে এ লড়াই ক্রিকেটে নয়, জ্যাভলিনের মঞ্চে

Neeraj Chopra vs Arshad Nadeem
Neeraj Chopra vs Arshad Nadeem

 

কলকাতা :বিশ্বকাপ, এশিয়া কাপের আগে ফের একবার ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ। তবে এবার ক্রিকেট নয়। জ্যাভলিনের মঞ্চে। রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে নীরজ চোপড়ার মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের আর্শাদ নাদিম।

গত টোকিও অলিম্পিকে আর্শাদকে হারিয়ে সোনা জিতেছিলেন নীরজ। তবে দুই তারকার লড়াই তুঙ্গে হলেও, একে অপরকে সম্মান করেন। মরসুমের সেরা ৮৭.৭৭ মিটার দূরে বর্শা ছুঁড়ে সবার উপরে নীরজ। তাঁর নীচেই রয়েছেন আর্শাদ। ৮৬.৫৯ মিটার দূরে বর্শা ছোঁড়েন তিনি।

মেগা ফাইনালের আগে আর্শাদ ‘সোনার ছেলে’-কে উদ্দেশ্য করে বলেছেন, “আপনি দারুণ পারফরম্যান্স করছেন। আমি আরও ভাল ফল করতে চাই। জ্যাভলিন হাতে পারফর্ম করে আপনি গোটা দুনিয়ার কাছে ইতিমধ্যেই সমীহ আদায় করে নিয়েছেন। এবার আমার চ্যাম্পিয়ন হওয়ার পালা।”রবিবার রাতে আয়োজিত হবে এই ফাইনাল ম্যাচ।


You might also like!