Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Sougata Roy: একাধিকবার ED-র তলব! এবার কাজ না করায় কামারহাটির পুরপিতা গোপাল সাহাকে ভর্ৎসনা সৌগত রায়ের

Sougata Roy
Sougata Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিকবার তলব করা হয়েছিল কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ED-র আধিকারিকরা। এবার সেই গোপাল সাহাকেই প্রকাশ্য সভামঞ্চে ধমক দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। অভিযোগ, সঠিকভাবে পুরসভার কাজ করছেন না তিনি। এর পাশাপাশি পুরসভার অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকেও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।

পুরসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল সাহা, সাংসদ সৌগত রায় সহ অনেকেই। সেখানেই পুরপ্রধান ও অ্য়াসস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে ভর্ৎসনা করেন সাংসদ।

সৌগত রায় বলেন, "আমি বলেছি, পুরসভাটা ভালো চলছে না। পুরসভায় কাজ হচ্ছে না।" এর পরেই অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের প্রসঙ্গ উঠে আসে। সেপ্রসঙ্গে তিনি বলেন,"তমাল দত্ত অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র। তিনি সাসপেন্ড হয়েছেন। তাতে পুরসভার কাজ কেন বন্ধ হয়ে যাবে?"


You might also like!