Game

2 years ago

Subhman Gill : হার্দিকের পর গুজরাটের অধিনায়ক নিয়ে জল্পনা, দেখা যেতে পারে এই তরুণ প্রতিভাবানকে

Hardik Pandya -  Shubman Gill
Hardik Pandya - Shubman Gill

 

মুম্বই, ২৬ নভেম্বর : গুজরাটের সফল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গুজরাট ছাড়া প্রায় নিশ্চিত। তাহলে গুজরাটের অধিনায়কত্ব কে করবেন? বিশেষজ্ঞরা বলছেন, হার্দিকের পর গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে শুভমান গিলকেই দেখছেন। তাছাড়া গুজরাট টাইটানসে এখন শুভমান গিল ছাড়া অধিনায়কত্বের জন্য অন্য তেমন কেউ নেই। গিলের অধিনায়কত্বের কোন অভিজ্ঞতা না থাকলেও তার মধ্যে যে বিরাট সম্ভাবনা আছে এটা বিশেষজ্ঞ বলছেন। ফলে মনে করা হচ্ছে হার্দিকের পরে গিলই পেতে পারেন অধিনায়কের দায়িত্ব।


গুজরাট চাইছে দলে এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক করতে যিনি খেলোয়াড় হিসেবে তরুণ এবং ব্যাট হাতে তার প্রতিভা দেখাচ্ছেন। আর সেই খেলোয়াড়টির নামই শুভমান গিল। কলকাতা নাইট রাইডার্স থেকে গিল গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকে অধিনায়কত্ব করা হতে পারে এমনটাই মনে করছে গুজরাট টাইটানসের কর্মকর্তারা। তবে অধিনায়কত্বের চাপে যাতে তার ফর্ম না হারায় সেটাও দেখছেন দলের কোচ আশিস নেহরা। এই বিষয়টি তিনি ভালো করেই জানেন। সুতরাং শেষ পর্যন্ত শুভমন অধিনায়কত্ব পায় কিনা সেটাই দেখার।

You might also like!