Game

2 years ago

Suarej going to join Miami: এক মরশুমের জন্য মিয়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ, খেলবেন মেসির সঙ্গে

Luis Suarez  Join Miami (File Picture)
Luis Suarez Join Miami (File Picture)

 

মিয়ামি, ২৩ ডিসেম্বর : বার্সেলোনার পর আরও একবার মেসি-সুয়ারেজ একই ক্লাবে জুটি বাঁধতে চলেছেন। ফ্রি এজেন্ট হয়ে আমেরিকার মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন উরুগুয়ান ফরওয়ার্ড সুয়ারেজ। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে এমনটি জানিয়েছেন দলবদল বিষয় নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক রোমানো।

ইটালিয়ান সাংবাদিক রোমানো জানিয়েছেন, ইন্টার মিয়ামির সঙ্গে সুয়ারেজের এক বছরের চুক্তি হয়েছে গত নভেম্বরে। সেটা ছিল মৌখিক চুক্তি। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো এই চুক্তির কথা।তবে শর্তসাপেক্ষে সেটা ২০২৫ সাল পর্যন্ত বাড়তে পারে। চলতি মাসের ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি শেষ করার পর থেকেই গুঞ্জন ছিল মেসির ক্লাবের যোগ দিতে পারেন সুয়ারেজ।সেই গুঞ্জন বাস্তবায়িত হল।

You might also like!